Latest From My Blog

Showing posts with label আজহার ইসলাম. Show all posts
Showing posts with label আজহার ইসলাম. Show all posts

সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ

সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ
ও অন্যান্য প্রসঙ্গ
লেখক - আজহার ইসলাম

লেখকের একটি বই আগেও ভাগাভাগি করেছি সদস্যবন্ধুদের সাথে। তাঁর বইগুলো সারাধণত সাহিত্যে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, সাহিত্যের গবেষক বা যাঁরা সাহিত্য বিষয়ে আগ্রহী তাঁদের বেশ সাহায্য করবে, তাতে কোন সন্দেহ নেই। সেই চেষ্টায়ই আমার এমন বই ভাগাভাগি। এখন বই সম্পর্ক লেখকের নিজ বক্তব্য: ‘সাহিত্যবিষয়ক প্রবন্ধ-নিবন্ধ ও অন্যান্য প্রসঙ্গ’ পুস্তকখানি মূলত বাংলা সাহিত্যের কয়েকটি বিষয় ও স্মরণীয় কিছু কথা নিয়ে রচিত। এসব প্রবন্ধ-নিবন্ধের অধিকাংশই বিভিন্ন সময়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের আমন্ত্রণে একাডেমির সেমিনার-কক্ষে পাঠ করা হয়। পরে সেগুলি বিভিন্ন গবেষণামূলক ও দৈনিক পত্রপত্রিকার সাহিত্যের পাতায় এবং কোনো কোনো সংকলন-গ্রন্থে প্রকাশিত হয়। বাংলাদেশের সাহিত্যের উপর রচিত সর্বশেষ ইংরেজি প্রবন্ধখানি ১৯৯৭ সালের ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাঙালি অভিবাসীদের আয়োজিত একটি কনফারেন্সে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থাপন করি।

সাহিত্যে বাস্তবতা

সাহিত্যে বাস্তবতা
লেখক - আজহার ইসলাম

মানুষের জীবনে বস্তুর অভিব্যক্তি ঘটে নানাভাবে। নিত্যদিনের জীবনচর্চা কখনো অমিতব্যয়ে, কখনো বিলাসিতায়, কখনো অনাবশ্যক বাজে কাজে, কখনো অলস মন্থর জীবনযাপনে সাধিত হয়। আজকের দিনের এই মানসিক অপব্যয়িতার বৈচিত্র্যহীন ও একঘেয়ে জীবনে আনন্দের স্পর্শ আনতে মানুষকে বৈচিত্র্যের সন্ধান করতে হয়, জীবনকে সুন্দর সুষ্ঠুরূপে দেখার অভিলাষী হয় সে। সাহিত্যই সে-দায়িত্ব পালন করে। আর সে-সাহিত্য জীবনের বস্তুমূল থেকে বিচ্ছিন্ন নয়। আবার বাস্তবজীবনে যা অসুন্দর ও কুৎসিত, তাকেও সাহিত্যিক তাঁর অসাধারণ শিল্পচাতুর্যে সুন্দর করে গঠে তোলেন; এবং সে-কারণেই আমাদের দৃষ্টিতে তা অপরূপ রূপে উদ্ভাসিত হয়ে ওঠে। বাস্তবের আশ্রয়ে সে সাহিত্য, লিওনার্দোর সেই অনবদ্য শিল্পকর্মের মতোই তা কালের কষ্টিপাথরে উত্তীর্ণ হয় চিরকালের সম্পদরূপে বেঁচে থাকে।
+